পোস্টগুলি

ছাত্র আন্দোলনের লাশ গুম

ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

ছবি
ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণ এবং উত্তীর্ণ হওয়ার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ১৯ মে ২০২৪ তারিখ রবিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে অনার্স ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারী বার্তা প্রদান করেন উপাচার্য ড. মশিউর রহমান। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, শুধু কাগুজে সনদ অর্জন নয়, নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করে যথার্থ জ্ঞান অর্জন করে একজন শিক্ষার্থীকে পড়াশোনা শেষ করতে হবে। অন্যথায় কাগজের সনদ অর্জন করে কোনো লাভ হবে না। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দক্ষতা অর্জনের বিকল্প কোনো পথ নেই। শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, কলেজ ক্যাম্পাসে তোমরা যারা নবীন শিক্ষার্থী এসেছ এটি তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। কোনো রকম দুর্বলতা না রেখে পথ চলতে হবে। দুর্বলতা রেখে পথ চলা সমীচীন নয়। তোমরা যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ ...

ফলাফল প্রকাশ ডিগ্রি ৩য় বর্ষ | পাসের হার ৫৭.৮৫% শতাংশ

ছবি
শিক্ষাবার্তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৫৭.৮৫% শতাংশ। যেভাবে ফলাফল চেক করবেনঃ এসএমএস এর মাধ্যমে :  NU [space] Deg [space] Roll_no Send SMS to 16222 Example: NU Deg 8342452 রেজাল্ট দেখার ওয়েবসাইট লিংকঃ  http://www.nu.ac.bd/results/ http://www.nubd.info/results/ http://results.nu.ac.bd/results_latest/ http://www.nubd.info/res_deg/degreeResForm.php বিস্তারিত :  জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইট( http://www.nu.ac.bd/results/ )-এ প্রবেশ করে "Degree" 3rd Year অপশনে ক্লিক করুন। আপনার ডিগ্রি কোর্সের রেজিষ্ট্রেশন নং দিন। Exam Year "2020" সিলেক্ট করে Search Result বাটনে ক্লিক করলে আপনার ফলাফল প্রদর্শিত হবে।

অটোপাশ চাই অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

ছবি
শিক্ষাবার্তা করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনার্স ১ম বর্ষ পরীক্ষা। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী অনার্স ১ম বর্ষের পরীক্ষা আগষ্টে শুরুর কথা থাকলেও এ পরীক্ষার ফরম ফিলাপের ডেট এখনও দেওয়া সম্ভব হয়নি । কবে নাগাদ অনার্স ১ম বর্ষের এসব পরীক্ষা হবে তার কোনো সুনির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহে নন-এমপিও শিক্ষকদের একটি তালিকা প্রেরণ সংক্রান্ত নোটিশ করোনার কারণে কলেজ বন্ধ থাকায় অনার্স ১ম বর্ষের পরীক্ষা নেওয়া এখনো সম্ভব হচ্ছেনা। অনার্স ১ম বর্ষের পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। পরিস্থিতি স্বাভাবিক হলেই অনার্স ১ম বর্ষের পরীক্ষা নেওয়া যাবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে। এমন পরিস্থিতিতে যথাসময়ে পরীক্ষা না নেওয়া গেলে অটোপ্রমোশনের দাবি জানিয়েছে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীরা। আরো দেখুন: আগামী দুই মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা।   শিক্ষার্থীরা জানায়, অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পেরিয়ে গেলেও এখনো আমাদের পরীক্ষা শুরু হয়নি। করোনার কারণে দীর্...

আগামী দুই মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা।

ছবি
National University     মাঝপথে থেমে যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর স্নাতকের (সম্মান) অবশিষ্ট পরীক্ষাগুলো এক-দুই মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ জন্য তিনি পরীক্ষার্থীদের এখন থেকেই পূর্ণ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানের  ছুটি বাড়ানোর ঘোষণা দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই পরিকল্পনার কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে যারা আছেন, ধরে নেওয়া হয় এই পরীক্ষার পর তাঁরা কর্মজীবনে প্রবেশ করবেন।  এখানে পরীক্ষা ছাড়া মূল্যায়ন করা বোধ হয় সঠিক হবে না। পরিস্থিতি এখনো যা তাতে মনে হচ্ছে, এঁদের পরীক্ষা নেওয়া যাবে। এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ছিল। এখানে যেহেতু সংখ্যাটি অত বড় নয় এবং কারিগরিতেও বিভিন্ন পর্যায়ে যাঁরা আছেন তাদের পরীক্ষা নেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে। আলাপ আলোচনা করা হচ্ছে। দীপু মনি বলেন, ‘আশা করছি তাদের পরীক্ষাগুলো ধীরে ধীরে নিয়ে নিতে পারব। একটু সময় হয়তো লাগবে। কিন্তু অনুরোধ করব, এখন থেকেই তাঁরা যেন পর...

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে সংবাদ সম্মেলন কাল।

ছবি
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল । করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মেয়াদ আবারো বাড়ানো হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে ২৯ অক্টোবর দুপুর বারোটায় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি প্রেস ব্রিফিং করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেনীতে গৃহবধু ধর্ষনের চেষ্টা কালে যুবলীগ কর্মী আনিচের জিহ্বা কর্তন।

ফেনী জেলার দাগনভূঞা থানার জয়লস্কর ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামে জোরপূর্বক গৃহবধুকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয় যুবলীগ কর্মী আনিচের জিহ্বা কর্তন। দাগনভূঞায়ায় জোর করে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টাকালে আনিছ (২৬) নামে এক বখাটে যুবলীগ কর্মীর জিহ্বা কর্তনের ঘটনা ঘ টেছে। বুধবার রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্বরামচন্দ্রপুর গ্রামের আমিন উদ্দিন মুন্সি বাড়ীতে এই ঘটনা ঘটে। ঘটনার পর দাগনভূঞা থানার পুলিশ আনিসকে পলাতক অবস্থায় গ্রেফতার করেছে। আনিস একই এলাকার আইন উদ্দিন ভূঞা প্রকাশ চোকিদার বাড়ী প্রকাশ আইন উদ্দিন মুহুরীবাড়ীর মো: ইদ্রিসের বখাটে ছেলে ও স্থানীয় যুবলীগের স্বক্রিয় একজন কর্মী।   https://www.highcpmgate.com/e2rwprannq?key=cc69597c61a5859db3e1f5380cd78b14  জানাগেছে, ওই গৃহবধুকে প্রায়ই উত্ত্যক্ত করতো বখাটে ও মাদকাশক্ত সন্ত্রাসী আনিস। ওই দিন রাত আনুমানিক দেটটার দিকে গৃহবধুর স্বামীর অনুপস্থিতিতে আনিস ঘরের জানালা খুলে ঘরে ঢুকে মহিলাকে জোর করে ধর্ষনের চেষ্ঠা করে। এসময় আনিসের সাথে শারিরীক শক্তিতে পেরে না উঠে মহিলা কৌশলে আনিসের জিহ্বা কামড়িয়ে কেটে নেয়। এর পর আনিস জিহ্বার টুকরোটি রেখ...

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ফলাফল প্রকাশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফল আজ ৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে। সারাদেশের ১১৯৪ টি কলেজের মোট ৬৩৫ টি কেন্দ্রে সর্বমোট ৮৪২৬ জন (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। গড় পাশের হার ৬৫.৭৮%। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকে এবং যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU DEG ROLL No লিখে 16222 নম্বরে Send করে পরীক্ষার ফল পাওয়া যাবে।

একাদশ শ্রেণির ক্লাস শুরু রোববার

 একাদশ শ্রেণীর ক্লাস শুরু রোববার  চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রোববার (৪ অক্টোবর) শুরু হচ্ছে একাদশ শিক্ষার্থীদের অনলাইন ক্লাস। এরই মধ্যে সব কলেজে চিঠি পাঠিয়ে ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ওই চিঠিতে বলা হয়, কোভিড-১৯-এর কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সে উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামীকাল রোববার (৪ অক্টোবর) থেকে অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে অনলাইনেই এই ক্লাস চলবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর স্বাভাবিক শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে। এদিকে মহামারি করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছ...