অটোপাশ চাই অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
শিক্ষাবার্তা করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনার্স ১ম বর্ষ পরীক্ষা। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী অনার্স ১ম বর্ষের পরীক্ষা আগষ্টে শুরুর কথা থাকলেও এ পরীক্ষার ফরম ফিলাপের ডেট এখনও দেওয়া সম্ভব হয়নি । কবে নাগাদ অনার্স ১ম বর্ষের এসব পরীক্ষা হবে তার কোনো সুনির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহে নন-এমপিও শিক্ষকদের একটি তালিকা প্রেরণ সংক্রান্ত নোটিশ করোনার কারণে কলেজ বন্ধ থাকায় অনার্স ১ম বর্ষের পরীক্ষা নেওয়া এখনো সম্ভব হচ্ছেনা। অনার্স ১ম বর্ষের পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। পরিস্থিতি স্বাভাবিক হলেই অনার্স ১ম বর্ষের পরীক্ষা নেওয়া যাবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে। এমন পরিস্থিতিতে যথাসময়ে পরীক্ষা না নেওয়া গেলে অটোপ্রমোশনের দাবি জানিয়েছে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীরা। আরো দেখুন: আগামী দুই মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা। শিক্ষার্থীরা জানায়, অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পেরিয়ে গেলেও এখনো আমাদের পরীক্ষা শুরু হয়নি। করোনার কারণে দীর্...