শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে সংবাদ সম্মেলন কাল।
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল ।
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মেয়াদ আবারো বাড়ানো হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে ২৯ অক্টোবর দুপুর বারোটায় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি প্রেস ব্রিফিং করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, বর্তমান অবস্থা বিবেচনা করে এখনই স্কুল-কলেজ খোলা সম্ভব হবে না। চলমান ছুটি আরো বাড়ানো হবে। ৩১ অক্টোবর পর্যন্ত আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। এর আগেই ছুটি বৃদ্ধির বিষয়ে জানিয়ে দেয়া হবে। যেহেতু ৩০ ও ৩১ অক্টোবর সরকারি ছুটি, তাই বৃহস্পতিবারই এ বিষয়ে ঘোষণা দেয়া হবে। তবে ছুটি কতদিন বৃদ্ধি করা হবে, সে বিষয়ে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এ ভাইরাসের বিস্তার রোধে ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কয়েক দফায় সেই ছুটির মেয়াদ বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ছুটি বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর ওই দিনই ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন