পোস্টগুলি

জাতীয় বিশ্ববিদ্যালয় লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আগামী দুই মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা।

ছবি
National University     মাঝপথে থেমে যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর স্নাতকের (সম্মান) অবশিষ্ট পরীক্ষাগুলো এক-দুই মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ জন্য তিনি পরীক্ষার্থীদের এখন থেকেই পূর্ণ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানের  ছুটি বাড়ানোর ঘোষণা দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই পরিকল্পনার কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে যারা আছেন, ধরে নেওয়া হয় এই পরীক্ষার পর তাঁরা কর্মজীবনে প্রবেশ করবেন।  এখানে পরীক্ষা ছাড়া মূল্যায়ন করা বোধ হয় সঠিক হবে না। পরিস্থিতি এখনো যা তাতে মনে হচ্ছে, এঁদের পরীক্ষা নেওয়া যাবে। এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ছিল। এখানে যেহেতু সংখ্যাটি অত বড় নয় এবং কারিগরিতেও বিভিন্ন পর্যায়ে যাঁরা আছেন তাদের পরীক্ষা নেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে। আলাপ আলোচনা করা হচ্ছে। দীপু মনি বলেন, ‘আশা করছি তাদের পরীক্ষাগুলো ধীরে ধীরে নিয়ে নিতে পারব। একটু সময় হয়তো লাগবে। কিন্তু অনুরোধ করব, এখন থেকেই তাঁরা যেন পর...

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ফলাফল প্রকাশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফল আজ ৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে। সারাদেশের ১১৯৪ টি কলেজের মোট ৬৩৫ টি কেন্দ্রে সর্বমোট ৮৪২৬ জন (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। গড় পাশের হার ৬৫.৭৮%। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকে এবং যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU DEG ROLL No লিখে 16222 নম্বরে Send করে পরীক্ষার ফল পাওয়া যাবে।