পোস্টগুলি

অক্টোবর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে সংবাদ সম্মেলন কাল।

ছবি
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল । করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মেয়াদ আবারো বাড়ানো হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে ২৯ অক্টোবর দুপুর বারোটায় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি প্রেস ব্রিফিং করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেনীতে গৃহবধু ধর্ষনের চেষ্টা কালে যুবলীগ কর্মী আনিচের জিহ্বা কর্তন।

ফেনী জেলার দাগনভূঞা থানার জয়লস্কর ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামে জোরপূর্বক গৃহবধুকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয় যুবলীগ কর্মী আনিচের জিহ্বা কর্তন। দাগনভূঞায়ায় জোর করে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টাকালে আনিছ (২৬) নামে এক বখাটে যুবলীগ কর্মীর জিহ্বা কর্তনের ঘটনা ঘ টেছে। বুধবার রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্বরামচন্দ্রপুর গ্রামের আমিন উদ্দিন মুন্সি বাড়ীতে এই ঘটনা ঘটে। ঘটনার পর দাগনভূঞা থানার পুলিশ আনিসকে পলাতক অবস্থায় গ্রেফতার করেছে। আনিস একই এলাকার আইন উদ্দিন ভূঞা প্রকাশ চোকিদার বাড়ী প্রকাশ আইন উদ্দিন মুহুরীবাড়ীর মো: ইদ্রিসের বখাটে ছেলে ও স্থানীয় যুবলীগের স্বক্রিয় একজন কর্মী।   https://www.highcpmgate.com/e2rwprannq?key=cc69597c61a5859db3e1f5380cd78b14  জানাগেছে, ওই গৃহবধুকে প্রায়ই উত্ত্যক্ত করতো বখাটে ও মাদকাশক্ত সন্ত্রাসী আনিস। ওই দিন রাত আনুমানিক দেটটার দিকে গৃহবধুর স্বামীর অনুপস্থিতিতে আনিস ঘরের জানালা খুলে ঘরে ঢুকে মহিলাকে জোর করে ধর্ষনের চেষ্ঠা করে। এসময় আনিসের সাথে শারিরীক শক্তিতে পেরে না উঠে মহিলা কৌশলে আনিসের জিহ্বা কামড়িয়ে কেটে নেয়। এর পর আনিস জিহ্বার টুকরোটি রেখ...

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ফলাফল প্রকাশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফল আজ ৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে। সারাদেশের ১১৯৪ টি কলেজের মোট ৬৩৫ টি কেন্দ্রে সর্বমোট ৮৪২৬ জন (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। গড় পাশের হার ৬৫.৭৮%। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকে এবং যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU DEG ROLL No লিখে 16222 নম্বরে Send করে পরীক্ষার ফল পাওয়া যাবে।

একাদশ শ্রেণির ক্লাস শুরু রোববার

 একাদশ শ্রেণীর ক্লাস শুরু রোববার  চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রোববার (৪ অক্টোবর) শুরু হচ্ছে একাদশ শিক্ষার্থীদের অনলাইন ক্লাস। এরই মধ্যে সব কলেজে চিঠি পাঠিয়ে ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ওই চিঠিতে বলা হয়, কোভিড-১৯-এর কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সে উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামীকাল রোববার (৪ অক্টোবর) থেকে অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে অনলাইনেই এই ক্লাস চলবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর স্বাভাবিক শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে। এদিকে মহামারি করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছ...